শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
গরুর মাংসের উপকার ও ঝুঁকি
অধ্যাপক ডা. আমজাদ হোসেন
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ৩:১৪ পিএম আপডেট: ০৭.০৬.২০২৫ ৩:২১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা উদযাপনের বড় অংশ গরুর মাংসের যাবতীয় রান্না। 

আজ শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা। আজ দেশে সবচেয়ে বেশি খাওয়া হবে গরুর মাংস। তাই গরুর মাংসের বৈজ্ঞানিক পুষ্টিগুণ ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জেনে রাখা উচিত।

উপকারঃ উচ্চ পুষ্টিসম্পন্ন প্রাণিজ খাদ্যের মধ্যে আছে গরুর মাংস।

আমিষঃ প্রতি ১০০ গ্রাম গরুর মাংসে প্রায় ২৬ গ্রাম উচ্চমানের আমিষ থাকে, যা পেশি গঠন ও পুনর্গঠনে সহায়ক। শিশু, কিশোর ও গর্ভবতী নারীদের জন্য এই আমিষ অত্যন্ত প্রয়োজনীয়।

আয়রনঃ গরুর মাংসে থাকা আয়রন সহজে দেহে শোষিত হয়। এটি রক্তাল্পতা প্রতিরোধ করে এবং দেহে অক্সিজেন পরিবহনে সহায়তা করে।

ভিটামিন বি১২ ও জিংকঃ ভিটামিন বি১২ স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অন্যদিকে জিংক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে।

সেলেনিয়ামঃ অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে।

নিয়াসিন ও রিবোফ্লাভিনঃ শক্তি উৎপাদনে সহায়ক। স্নায়ুতন্ত্র ও ত্বকের স্বাস্থ্য রক্ষা করে।

শক্তি উৎপাদনে সহায়তাঃ গরুর মাংসে ক্রিয়াটিন ও কারনোসিন নামের যৌগ থাকে, যা দেহে শক্তি জোগায়।

স্বাস্থ্যঝুঁকিঃ হৃদরোগ ও উচ্চ কোলেস্টেরল : গরুর মাংসের চর্বি শরীরে খারাপ কোলেস্টেরল (এলডিএল) বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। কম চর্বিযুক্ত মাংস খান। অতিরিক্ত লবণ ও তেলে রান্না পরিহার করুন।

ক্যান্সারের আশঙ্কাঃ ২০১৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করে যে লাল মাংস বেশি খাওয়া কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষত কয়লায় পুড়িয়ে বা বারবার গরম করে খেলে নাইট্রোসামাইন নামের ক্ষতিকর যৌগ তৈরি হয়।

ইউরিক এসিড ও গাউটঃ গরুর মাংসে থাকা পুরিন উপাদান ইউরিক এসিড বাড়ায়। গাউট রোগীদের জন্য এটি একেবারেই নিষিদ্ধ বা সীমিত রাখা উচিত।

হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্যঃ প্রচুর মাংস খেলে এবং পর্যাপ্ত সবজি না খেলে কোষ্ঠকাঠিন্য, অম্বল বা গ্যাস্ট্রিক হতে পারে।

ডায়াবেটিস ও কিডনির রোগীঃ আমিষ সীমিত পরিমাণে গ্রহণ করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুসরণ করুন।

সংক্রমণঃ
সঠিকভাবে রান্না না করলে ই.কোলাই, সালমোনেলা বা অন্যান্য ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের আশঙ্কা থাকে।


লেখকঃ বিভাগীয় প্রধান, অর্থোপেডিক সার্জারি বিভাগ। ল্যাবএইড স্পেশালাইজড হসপিটাল।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  গরু   মাংস   রোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close