বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৫ গোলে বিধ্বস্ত ফ্রান্স, ফাইনালে স্পেন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৩:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হতেই যাচ্ছিলো কামব্যাক? হ্যাঁ! আরেকটু হলে স্পেনিসদের ভিত্তি গুড়িয়ে দিতে যাচ্ছিলো ফরাসিরা। তবে কি একেই বলা হয় ফুটবল? আক্রমন পাল্টা আক্রমনে ম্যাচ জুড়ে ছিলো ম্যাজিকের ছোঁয়া। ৯ গোলের থ্রিলারে এই ম্যাচ যেন চোখের পলক ফেলতেই দেয়নি ফ্যান কিংবা দর্শকদের।

গতকাল রাতের নেশনস লিগের সেমিফাইনালে ফ্রান্স ও স্পেনের মধ্যকার এই ম্যাচকে বোধহয় একটি শব্দেই বোঝানো যায়। যা হলো অবিশ্বাস্য! স্টুটগার্টে ম্যাচের ৫৮ মিনিটেও স্পেন এগিয়ে ছিল ৪-০ গোলে। মনে হচ্ছিল, ফ্রান্সকে গুঁড়িয়ে দিয়েই বোধ হয় ফাইনালের টিকিট কাটবে স্পেন।

কিন্তু কে জানত, অনবদ্য এক নাটকীয়তা তখনো অপেক্ষা করছে সবার জন্য; যে নাটকে শেষ পর্যন্ত ৫-৪ গোলে স্পেন জিতেছে ঠিকই। কিন্তু আরেকটু হলে ঘুরে দাঁড়ানোর রূপকথার গল্পটা প্রায়ই লিখেই ফেলেছিল ফরাসিরা।

এদিন ম্যাচের প্রথমার্ধে স্পেন এগিয়ে ছিল ২-০ গোলে। গোল করেন নিকো উইলিয়ামস ও মিকেল মেরিনো। বিরতির পর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে ইয়ামাল করেন দলের তৃতীয় গোল। এক মিনিট পর ম্যাচের চতুর্থ গোলটি করেন পেদ্রি।

ম্যাচে ফ্রান্স যখন ৪-০ ব্যবধানে পিছিয়ে, তখন অনেকে ফলটা অনুমান করে হয়তো খেলা দেখাই বন্ধ করে দেন। কিন্তু এরপরই শুরু হয় ম্যাচের রূপ বদল। ৫৯ মিনিটে পেনাল্টি গোলে ফ্রান্সের হয়ে ব্যবধান ৪-১ করেন কিলিয়ান এমবাপ্পে।

ফ্রান্সের ব্যবধান কমানোর চেষ্টার মধ্যেই ৬৭ মিনিটে স্পেনের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। কিন্তু এরপরও হাল ছাড়েনি ফ্রান্স। ৭৯ মিনিটে রায়ান শেরকি এবং ৮৪ মিনিটে দানি ভিভিয়ানের গোলে ব্যবধান ৫-৩ করে ফ্রান্স। এরপর যোগ করা সময়ে রানদাল কোলো মুয়ানি করেন নিজেদের চতুর্থ গোল।

অর্থাৎ যে ম্যাচে ফ্রান্স ৪-০ ও ৫-১ ব্যবধানে পিছিয়ে ছিল, সেই একই ম্যাচে ব্যবধান তখন ৫-৪। শেষ পর্যন্ত চেষ্টা করেও অবশ্য কাঙ্ক্ষিত পঞ্চম গোলটি করে ম্যাচে ফেরা হয়নি ফ্রান্সের। কিন্তু সাদামাটা ও একতরফা ম্যাচে প্রাণ ফেরানোর কৃতিত্ব তাদের দিতেই হবে।

উল্লেখ্য, এই জয়ের মাধ্যমে এমবাপ্পের দলকে আরও একবার হারানোর স্বাদ পেলেন ইয়ামাল। সব মিলিয়ে ছয়বার এমবাপ্পের মুখোমুখি হয়ে প্রতিবারই জিতলেন ইয়ামাল।

প্রসঙ্গত, এখন রোববার রাতের ফাইনালে লামিনে ইয়ামালের স্পেন মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের।

ফাইনালে রোনালদোর মুখোমুখি হওয়া নিয়ে জানতে চাইলে ম্যাচ শেষে ইয়ামাল বলেছেন, “রোনালদোর বিপক্ষে খেলার কথা বলছেন? সে একজন কিংবদন্তি। আমি আমার কাজটা করব, যেটা হচ্ছে ম্যাচ জেতানো।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  গোল   ফুটবল   ফ্রান্স   স্পেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close