বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ফেরি সংকটে পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ১:৩৫ পিএম আপডেট: ০৬.০৬.২০২৫ ৯:২৭ PM

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ মানিকগঞ্জ শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট হয়ে বাড়ি ফিরছেন। এতে শুক্রবার (৬ জুন) ভোর থেকেই ঘাট এলাকায় বাড়তি চাপ পড়তে থাকে যানবহন ও যাত্রীর। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে বাস ও যাত্রীর সংখ্যাও। তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন ও যাত্রীর তুলনায় রয়েছে ফেরি সংকট। এর ফলে শেষ মুহূর্তে ঈদযাত্রায় ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ। 

নৌপথের দূরত্ব বেড়ে যাওয়া ও ফেরির ট্রিপে বেশি সময় লাগার কারণে কমেছে ফেরি ট্রিপ সংখ্যা। পারাপারের জন্য ঘাট কর্তৃপক্ষ ১৭টি ফেরি নৌপথে অপারেশনে রাখার পরও ঘাট এলাকায় দেখা দিয়েছে  ফেরি সংকট। এজন্য নদী পার হতে যানবাহন ও যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে ৩ থেকে ৫ ঘণ্টা। ফলে ঘাট এলাকায় ভোর থেকেই দীর্ঘ হতে থাকে যানবাহনের সারি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা সাড়ে ১১টায় পাটুরিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকামুখী সড়কে যাত্রীবাহী বাসের সারি রয়েছে প্রায় ৬ কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে ব্যক্তিগত ছোট গাড়িরও রয়েছে বেশ চাপ। তবে সকালের দিকে সাধারণ যাত্রীর ঢল থাকলেও এখন তেমন চাপ নেই।

ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন ও যাত্রী পারাপারে ১৭টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন। তিনি বলেন, ঈদের আগে ছুটি কম হওয়ায় ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীর বাড়তি চাপ পড়েছে। এতে কিছুটা ভোগান্তি থাকলেও ঘরমুখো মানুষদের নিরাপদে নৌপথ পারাপারে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 


আরও সংবাদ   বিষয়:  পাটুরিয়া   সংকট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close