বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সড়কে শেষ পুরো পরিবার, কেনাকাটা হলো না শিশু মাহিমের
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৬:৫৭ পিএম আপডেট: ০৫.০৬.২০২৫ ৮:১০ PM

ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী, স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে। আজ বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শৈলকূপা উপজেলার মাইলমারী গ্রামের মোস্তফা মন্ডল (৪৩), স্ত্রী সেলিনা খাতুন (৩৮) ও ছেলে মাহিম (৮ )। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

জানা যায়, বিকালে শৈলকূপা উপজেলার মাইলমারী গ্রাম থেকে মোটরসাইকেলযোগে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা করতে শহরে আসছিল মোস্তফা মন্ডল। পথিমধ্যে ভাটই বাজার এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শিশু মাহিম। গুরুত্বর আহত হয় মোস্তফা মন্ডল ও সেলিনা খাতুন। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মারুফ হোসেন বলেন, ঘটনাস্থলেই সন্তানের মৃত্যু হয়। আহত স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে আনার পর তাদের মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও তার চালককে আটক করে হাইওয়ে পুলিশের কাছে রাখা হয়েছে। 

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা : ছোয়া ইসরাইল বলেন, দুজনকে ভর্তি রাখার কিছুক্ষণ পর তাদের মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঝিনাইদহ   ট্রাকচাপা   দম্পতি   নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close