সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কে সেনাবাহিনী টহল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৭:৩৮ পিএম
মহাসড়কে সেনাবাহিনীর টহল

মহাসড়কে সেনাবাহিনীর টহল

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে টহল ও তদারকি কার্যক্রম জোরদার করেছেন।

আজ বুধবার (৪ জুন) সকাল থেকে সেনাবাহিনী মির্জাপুর থেকে যমুনা সেতু পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করছে। মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৫০ জন সেনাবাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ড্রোন দিয়েও মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করা হচ্ছে।

যমুনা সেনানিবাসের ক্যাপ্টেন নাজমুছ সাকিব বলেন, “ঈদের আগে ও পরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করছেন। আমাদের টহল টিম ২৪ ঘণ্টাই মহাসড়কে দায়িত্ব পালন করবে। আমরা গরুর হাটগুলো মনিটরিং করছি। যাতে করে মহাসড়কে যানজটের সৃষ্টি না হয়।’’

তিনি আরো বলেন,“মহাসড়কে রাতে যাতে ডাকাতি না হয় সে জন্য বিভিন্ন জায়গায় সন্দেহ হলে গাড়ি চেক করা হবে। যে পর্যন্ত সরকারি ছুটি থাকবে, সে পর্যন্ত আমরা মহাসড়কে কাজ করে যাবো।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সেনাবাহিনী   পুলিশ   ঈদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close