প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ১২:১৮ পিএম

ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহার দিন, আগামী ৭ জুন শনিবার, ঢাকা মেট্রোরেল চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এ দিন মেট্রোরেল পরিচালনা করা হবে না বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বুধবার (৪ জুন) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের পরদিন ৮ জুন রোববার সকাল ৮টা থেকে মেট্রোরেল ৩০ মিনিট হেডওয়েতে চলবে। অর্থাৎ প্রতি ৩০ মিনিট অন্তর একটি করে ট্রেন যাত্রী পরিবহন করবে।
এছাড়া, ৯ জুন (রোববার) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী, যা স্বাভাবিক দিনের তুলনায় কিছুটা সীমিত।
এই সাময়িক পরিবর্তনের জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সকলের সহযোগিতা কামনা করেছে।
স্বদেশ প্রতিদিন/এনআর