মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বৈষম্যহীন সমাজের ভিশন বাজেটে নেই : এনসিপি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৫:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উল্লেখ করেছেন, বৈষম্যহীন সমাজের ভিশন বাজেটে নেই।

আজ মঙ্গলবার (৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা জানান।

এনসিপির আহ্বায়ক বলেন, “আমাদের কাছে মনে হয়েছে বর্তমান সময়ের অর্থনৈতিক সমস্যাগুলো সরকার অ্যাড্রেস করতে পেরেছে। কিন্তু তার প্রোপার সলিউশন কিংবা স্ট্র্যাটেজি, বা যেই ভিশনটির কথা আমরা বলছি বৈষম্যহীন সমাজের সেটা এই বাজেটের মধ্যে আসেনি। নতুন বন্দোবস্ত, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা সেটার পূর্ণ প্রতিফলন ঘটেনি। আগের অর্থনীতির অনেক ছাপ এই বাজেটে দেখা যাচ্ছে।”

নাহিদ ইসলাম বলেন, “বিগত ১৫/১৬ বছরের ফ্যাসিবাদের শাসন ব্যবস্থায় শুধু রাজনীতিই ধ্বংসপ্রাপ্ত হয়নি, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়া পর দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল। আমরা ব্যাংকগুলোর দুর্দশা দেখেছি।”

তিনি বলেন, “অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল অর্থনৈতিক রূপান্তর ঘটবে। যে বৈষম্যহীন আর্থ-সামাজিক ব্যবস্থার জন্য এই গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিশন, অর্থনৈতিক রূপান্তরের পলিসি এই বাজেটের মধ্যে আমরা পাবো।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  এনসিপি   বাজেট   ভিশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close