বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ইউএনও’র কটূক্তির প্রতিবাদে বিএনপির মানববন্ধন
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৪:৩৭ পিএম আপডেট: ০৩.০৬.২০২৫ ৪:৫৫ PM
ইউএনও’র অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন করে বিএনপি

ইউএনও’র অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন করে বিএনপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আসফার সায়মা। এইসময় তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (৩ জুন) দুপুরে চরজব্বর থানার মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য এনায়েত উল্যাহ বাবুল ও নুরুল ইসলাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, “একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে ইউএনও নিজের সীমালঙ্ঘন করেছেন।”

বক্তারা আরো বলেন, “ঈদের পরে একটি সাংগঠনিক পূর্ণমিলনী অনুষ্ঠানের জন্য উপজেলা হলরুম ব্যবহারের অনুমতির জন্য লিখিতভাবে আবেদন করা হলে ইউএনও অনুমতি না দিয়ে কটাক্ষ করে বলেন, ‘বেগম খালেদা জিয়াকে বলুন অনুমতি দিতে উনি যদি প্রধানমন্ত্রী হন তখন আসবেন অনুমতি নিতে।’ এমন মন্তব্যে নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।”

মানববন্ধন থেকে অবিলম্বে ইউএনও রাবেয়া আসফার সায়মার অপসারণ ও তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন স্বপন, যুব বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, যুগ্ন আহবায়ক মহি উদ্দিন মহিম, আবু্ল খায়ের আকাশ, উপজেলা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম,   উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাহাব উদ্দিন অনিক, সাবেক আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ তারেক সহ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সুবর্ণচর উপজেলার জনসাধারণ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ


আরও সংবাদ   বিষয়:  ইউএনও   বিএনপি   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close