বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      
পিরোজপুরে ২৩৭৪ পিস ইয়াবাসহ আটক ১
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৪:৩৭ পিএম

পিরোজপুরে ইয়াবাসহ শাহীন হাওলাদার (৩৬) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দুই হাজার ৩৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত শাহীন হাওলাদার জেলার ভান্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের আফজাল হোসেন হাওলাদারের ছেলে।

সোমবার (০২ জুন) রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জেলা ডিবি পুলিশ জানায়, পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর সার্বিক দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। সোমবার (২ জুন) গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর পৌরসভায় এই অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এসআই রবীন রহমান ও তার ফোর্স। এসময় ২৩৭৪ পিস ইয়াবাসহ শাহীন হাওলাদাকে আটক করা হয়।

আরও জানা যায়, পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছে। সোমবার তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৯ লক্ষ ৪৯ হাজার ৬০০ টাকা। 

এ ব্যাপারে পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, ‘শাহিন হাওলাদার নামে এক মাদক কারবারিকে বিপুল পরিমাণ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে গ্রেফতার দেখিয়ে পিরোজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। দেশকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মাদক   ইয়াবা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close