বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২০৪      ● ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন      ● ৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু      ● বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু      ● দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার      ● কারের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু      ● জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর      ● সড়ক নির্মাণে কাদামাটিযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগ      ● হোটেলকক্ষ থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার      ● জালিয়াতির মামলায় আসামি গ্রেপ্তার      ● মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে      ● ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু      
নারী উদ্যোক্তাদের জন্য বাজেটে ১২৫ কোটি টাকার তহবিলের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৪:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকার পৃথক বিশেষ তহবিল বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও ব্যবসার সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ সোমবার (২ জুন) বিকাল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, ‘নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং তাদের ব্যবসায়িক উদ্যোগকে গতিশীল করতে ১২৫ কোটি টাকার একটি পৃথক তহবিল গঠনের প্রস্তাব করা হয়েছে।’

তিনি জানান, নারীর নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে। জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমির তত্ত্বাবধানে এসব কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে।

এছাড়া, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিডি কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে ২০ হাজার নারীকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই তহবিল ও চলমান কার্যক্রম নারীদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং অংশগ্রহণমূলক অর্থনীতির ভিত্তি আরও মজবুত করবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নারী উদ্যোক্তা   বিশেষ তহবিল   ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close