বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কেমিক্যাল ব্যবসায়ীর সঙ্গে পরকীয়া; গুঞ্জন নিয়ে যা বললেন সারিকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১২:৫২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দ্বিতীয় দাম্পত্য জীবনে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিনের বিরুদ্ধে ওঠা পরকীয়ার গুঞ্জন নিয়ে সম্প্রতি নানা আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। রাজধানীর গুলশানের এক কেমিক্যাল ব্যবসায়ীর সঙ্গে সারিকার অনৈতিক সম্পর্ক রয়েছে— এমন অভিযোগ ঘুরে বেড়াচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে। সেই সূত্র ধরেই শুরু হয় সমালোচনার ঝড়। দাবি উঠেছে, এ কারণেই নাকি তার দ্বিতীয় সংসার ভাঙনের মুখে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে দুই পরিবারের সম্মতিতে সারিকা বিয়ে করেন আহমেদ রাহীকে। এর আগে ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিম খানের সঙ্গে বিচ্ছেদের মাধ্যমে তার প্রথম সংসার ভেঙে যায়। সেই সংসারে রয়েছে একটি কন্যাসন্তান।

সাম্প্রতিক গুঞ্জনের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন সারিকা। তিনি জানান, তাদের দাম্পত্য জীবনের চতুর্থ বছর চলছে এবং এই সময়ে তারা এক রাতের জন্যও আলাদা থাকেননি। স্বামী-স্ত্রীর মধ্যে যেমন স্বাভাবিক খুনসুটি বা ঝগড়া থাকে, তাদের মধ্যেও তা হয়েছে। তবে কখনোই সেই দ্বন্দ্ব সম্পর্ক ভাঙনের দিকে যায়নি বলে স্পষ্ট করেন অভিনেত্রী।

সারিকার ভাষ্য, “এই গুজব কোথা থেকে ছড়িয়েছে, কে ছড়িয়েছে তা আমি জানি না। জানলে হয়তো সমাধান করতে পারতাম। আমি তো স্বামী-সন্তান নিয়ে গাড়িতে করে ঘুরতে বের হয়েছিলাম, হঠাৎ এসব গুজব শুনে আমি অবাক হয়েছি।”

তিনি আরও বলেন, “আমাদের সংসার ভালোই চলছে। এসব গুজব সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পরকীয়া বা বিচ্ছেদের কোনো বিষয়ই সত্য নয়।”

শেষ পর্যন্ত সারিকার ভাষায়, সময়ই প্রমাণ করবে এই গুঞ্জনের পেছনে কোনো বাস্তবতা আছে কিনা, নাকি সবই নিছক রটনা।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  কেমিক্যাল   পরকীয়া   সারিকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close