বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এলো ডলফিন
দূর্যোগপূর্ণ আবহাওয়ায় নিম্নাঞ্চলে দুর্ভোগ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ১২:৪৬ পিএম আপডেট: ০১.০৬.২০২৫ ১২:৫২ PM

দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ভিন্ন এক দৃশ্যের সাক্ষী হলো নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ। রবিবার (১ জুন) সকালে মেঘনার জোয়ারের স্রোতে ভেসে এসে উপকূলে আটকা পড়ে এক জোড়া ডলফিন। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।

জানা গেছে, সকালে জোয়ারের পানির উচ্চতা ছিল অস্বাভাবিক। সেই সময় মেঘনা নদীর স্রোতে ভেসে আসে দুটি ডলফিন, যা নিঝুমদ্বীপ ও দমারচরের মাঝামাঝি এলাকায় দেখা যায়। ভাটার সময় পানি নামার পর উপকূলেই আটকে পড়ে ডলফিন দুটি।

স্থানীয় জেলেরা মাছ ধরার সময় ডলফিনগুলো দেখতে পান। পরে আশপাশের মানুষজন ছুটে আসেন। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, জেলেরা ডলফিনের পাশে দাঁড়িয়ে খেলা করছেন, আর ডলফিনরাও আনন্দের সাথেই প্রতিক্রিয়া দিচ্ছে।

বন্দরটিলা বাজারের ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, ‘বন্দরটিলা বাজারের পূর্ব পাশে নিঝুমদ্বীপ ও দমারচরের মাঝখানে মেঘনা নদীতে এই ডলফিন দুটি আসে। ভাটার সময় পানি কমে যাওয়ায় ওরা আটকা পড়ে যায়। পরে জোয়ার এলে আবার সাগরে ফিরে যায়।’

অন্যদিকে, তিনদিন ধরে হাতিয়ায় ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার কারণে বহু নিম্নাঞ্চল বারবার জোয়ারে প্লাবিত হয়েছে। ভেঙে গেছে বেড়িবাঁধ, কাঁচা রাস্তা ও বসতঘর। অনেক পরিবার এখনো পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন।

এ প্রসঙ্গে পরিবেশবিদদের মতে, ডলফিনের উপকূলে ভেসে আসা জলবায়ু পরিবর্তন ও সামুদ্রিক পরিবেশের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। তবে একইসাথে এটি নিঝুমদ্বীপে পর্যটনের সম্ভাবনাও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এলো ডলফিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close