বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৯:৪৬ AM আপডেট: ৩১.০৫.২০২৫ ৪:০৭ PM

বৈরী আবহাওয়ায় কেটে যাওয়ায় প্রায় ৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টার দিক থেকে পুনরায় এ রুটে লঞ্চ চলাচল শুরু হয়।

এর আগে, পদ্মা নদী উত্তাল থাকায় নৌ-দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। দীর্ঘ সময় লঞ্চ চলাচল বন্ধ থাকায় এ রুটের যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে আসা-যাওয়া করেন।

জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে রাজবাড়ীর বিভিন্ন স্থানে ঝড় ও হালকা বাতাস বইতে শুরু করে। সেই সঙ্গে শুরু হয় বৃষ্টি। ফলে উত্তাল হয় পদ্মা নদী। এ কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ওইদিন সকাল ৯টা থেকে লঞ্চ এবং বিকাল সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় ঢাকামুখী যাত্রী ও যানবাহনগুলো দৌলতদিয়া প্রান্তে আটকে পড়ে।

পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে রাত সাড়ে ৭টা থেকে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হলেও লঞ্চ চলাচল বন্ধ থাকে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই। বর্তমানে এ রুটে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঈদের মধ্যে ফেরি সংখ্যা বাড়িয়ে ১৭টি করা হবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close