বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ড্যাবের আলোচনা সভা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৮:৫৬ পিএম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল এর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল এর আয়োজনে ও ডা. মো. আনোয়ার সাদাত ও ডা. মো. নাফিস ইমরানের সার্বিক তত্ত্বাবধানে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল এর সভাপতি ডা. মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ডা. মোঃ ইফতেখারুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশেষ অতিথি অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার ও অধ্যাপক গোলাম মোস্তফা মিয়া। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. তৌহিদুল ইসলাম, ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাইদুর রহমান খান ও টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি অ্যাসোসিয়েট প্রফেসর ডা. রোকনুজ্জামান।

এসময় বক্তাগণ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিকিৎসা সেবা উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা পরবর্তীতে দেশের ভঙ্গুর চিকিৎসা সেবাকে তিনিই দাঁড় করিয়েছিলেন। তাঁর এই অবিস্মরণীয় অবদান ভুলবার নয়।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়েছে। 

এসময় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থীসহ সিনিয়র স্টাফ নার্সগণসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close