বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ছোট নৌযান চলাচল বন্ধ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১:৪৪ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় চাঁদপুর জেলাজুড়ে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি ও দমকা হাওয়া। ফলে সতর্কতা হিসেবে চাঁদপুরের অভ্যন্তরীণ ছোট নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ মে) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি টানা চলতে থাকায় জনজীবনে ভোগান্তি বেড়েছে। খেটে খাওয়া মানুষজন, বিশেষ করে দিনমজুর ও বাজারমুখী জনগণ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, ভোর ৫টা থেকে সকাল ৯ টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সাথে সারাদিন ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


এদিকে, নদীর পানি বৃদ্ধি এবং স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় চাঁদপুরের উপকূলবর্তী চর ও দ্বীপাঞ্চলগুলোকে ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের আওতায় রাখা হয়েছে। এতে করে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

চাঁদপুর নদীবন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক বাবু লাল বৈদ্য জানান, বৈরী আবহাওয়ার কারণে চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের সকল ছোট লঞ্চের চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে চাঁদপুর-ঢাকা রুটে বড় লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। যদিও আবহাওয়া প্রতিকূল হওয়ায় যাত্রীদের উপস্থিতি অনেকটাই কম।

শহরের বিভিন্ন মোড় ও বাজার ঘুরে দেখা গেছে, স্বাভাবিক দিনের তুলনায় মানুষের চলাচল ও যানবাহনের সংখ্যা অনেক কম।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বঙ্গোপসাগরে নিম্নচাপ   ছোট নৌযান চলাচল বন্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close