রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
রৌমারী সীমান্তে চক্কর দিয়ে গেল ভারতের তিনটি ড্রোন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ১২:৩৬ পিএম

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ফের ভারতের ড্রোন প্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ মে) রাত ৮টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৪৫ মিনিট পর্যন্ত অন্তত তিনটি ড্রোন বাংলাদেশের আকাশে চক্কর দেয়। সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, প্রথম ড্রোনটি দেখা যায় রাত ৮টা ৩০ মিনিটে রৌমারী স্থলবন্দরের আকাশে। এরপর রাত ১০টা ৪৩ মিনিটে সাহেবের আলগা বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) এলাকায় আরও দুটি ড্রোন বাংলাদেশের ভূখণ্ডে প্রায় ১ কিলোমিটার ভিতরে প্রবেশ করে। ৫ মিনিট ধরে সেগুলো ডিগ্রিরচর ও সাহেবের আলগার আকাশে ঘুরে বেড়ায় এবং পরে ভারতের শিশুমারা বিএসএফ ক্যাম্পে ফিরে যায়।

এই ড্রোন উড়ানোর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমানসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাও নিশ্চিত করেছে। তবে হাবিবুর রহমান অভিযোগ করেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানো হলেও সাড়া মেলেনি।

ড্রোন প্রবেশের বিষয়ে সাহেবের আলগা ক্যাম্পের বিজিবি কোম্পানি কমান্ডার বলেন, ‘সীমান্তে ভারতের ড্রোন উড়েছে কিনা, তা আমরা এখনো নিশ্চিত নই। আমরা টহলে রয়েছি।’

এদিকে একই দিন সকালে (২৭ মে) আরও একটি ড্রোন উড়িয়েছে ভারতীয় বিএসএফ। বড়াইবাড়ী সীমান্তে সকাল ১০টা ৪৫ মিনিটে মানকারচরের কাকড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে উড়ানো হয় ওই ড্রোন।

এর আগে মঙ্গলবার ভোরে ভারতের আসাম রাজ্য থেকে পাঁচ নারী ও নয়জন পুরুষসহ ১৪ জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করে বিএসএফ। তাদেরকে বর্তমানে বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া।

সীমান্তে ড্রোন প্রবেশ এবং পুশইন- এই দুটি ঘটনায় সীমান্ত পরিস্থিতি একধরনের উত্তেজনায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  রৌমারী সীমান্তে   ভারতের ড্রোন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close