প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৪:৩৯ পিএম

জুলাই ঐক্য নামের একটি প্লাটফর্ম রাজধানী ঢাকায় জুলাইয়ের ‘সব’ শক্তিকে নিয়ে ‘ভারতীয় ষড়যন্ত্র’ রুখে দিতে সমাবেশের ডাক দিয়েছে।
আগামী রবিবার (২৫ মে) রাজধানীর শাহবাগে সমাবেশটি অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৩ মে) জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।
এবি জুবায়ের বলেন, রবিবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টায় ভারতীয় ষড়যন্ত্র রুখে দেওয়ার লক্ষ্যে জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে শাহবাগে প্রতিবাদ সমাবেশ আয়োজিত হবে।
এছাড়া শনিবার (২৪ মে) থেকে আগামী শুক্রবার (৩০ মে) পর্যন্ত সারাদেশে থাকা অনলাইন এবং অফলাইনে ক্যাম্পেইনের মাধ্যমে জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে করা হবে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি