বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুমিল্লায় মাদক নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু, পাল্টাপাল্টি হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ১২:৩২ পিএম

কুমিল্লায় নিউ যত্ন নামক একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মো. সোহেল (২৮) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত সোহেলের পরিবার ও স্থানীয় জনতা প্রতিবাদ জানালে মাদক নিরাময় কেন্দ্রের লোকজনের সাথে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় অবস্থিত নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কাজী সোহেল জেলার বরুড়া উপজেলার ১০ নং উত্তরশীল মুড়ি ইউনিয়নের লতিফপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

নিহত সোহেলের পরিবার ও স্থানীয়রা জানান, মাদকাসক্ত সোহেলকে মাস তিনেক আগে নগরীর ঢুলিপাড়া এলাকায় নিউ যত্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করে তার পরিবার। শুক্রবার দুপুরে ওই নিরাময় কেন্দ্রে দুপুরের খাবার খাইয়ে আমরা বাড়ি চলে যান তার বোন মাসুদা। বিকেলে ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে ফাঁস দিয়েছে বলে মাসুদাকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত সেখানে ছুটে আসে এবং সেখানে অনেক লোকের সমাগম দেখতে পান।

উপস্থিত লোকজন সোহেলকে হত্যার অভিযোগ তুলে প্রতিবাদ করলে প্রতিষ্ঠানটির লোকজন তাদের উপরে হামলা চালায়। পরে ওই মাদক নিরাময় কেন্দ্রের সংশ্লিষ্টরা পালিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মাদক নিরাময় কেন্দ্রের এক কর্মচারী জানিয়েছেন, সোহেল ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ওসি রফিকুল ইসলাম বলেন, ‘মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। তবে জানতে পেরেছি, নিরাময় কেন্দ্রের সবাই আত্মগোপনে চলে গেছেন।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কুমিল্লায় মাদক নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু   পাল্টাপাল্টি হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close