বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে নিহত কৃষকদলের সভাপতি
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৫:৩৫ পিএম

যশোরের অভয়নগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে  নিহত হয়েছেন উপজেলা কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম। 

বৃহস্পতিবার (২২ মে) সন্ধায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম।

স্থানীয় সূত্রানুযায়ী, একটি ঘের সংক্রান্ত বিরোধের জেরে বৃহস্পতিবার (২২ মে) বিকেলে এক সালিশে অংশ নিতে যান তরিকুল ইসলাম। সালিশ সংক্রান্ত বিষয় নিয়ে সেখানে গোলোযোগ বাধে। গোলোযোগের এক পর্যায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। 

পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই মারা যান তিনি। 

উল্লেখ্য, নিহত তরিকুল ইসলাম অভয়নগর উপজেলার বাসিন্দা। তিনি পৌর কৃষকদলের সভাপতি ছিলেন। 

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। ওসি আব্দুল আলীম জানান, এ বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। 

এছাড়াও অপরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে বলে জানিয়েছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।  

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close