বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এনবিআর বিলুপ্তি: অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৮:৩৭ AM

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। যদিও সরকার জানিয়েছে, এনবিআর ভেঙে দুটি বিভাগ গঠনের অধ্যাদেশে ‘প্রয়োজনীয় সংশোধনী’ আনা হবে, তবে আন্দোলনকারীরা এতে সন্তুষ্ট নয়।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংশোধনের মাধ্যমে বিষয়টি ঠিক করা হবে। কিন্তু রাতেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তাদের চার দফা দাবির বিষয়ে স্পষ্ট আশ্বাস না পাওয়ায় কর্মসূচি চলবে।

পরিষদ বলেছে, ‘সরকার কিছু বিষয়ে ইতিবাচক ঘোষণা দিলেও মূল দাবিগুলো যেমন- অধ্যাদেশ বাতিল ও এনবিআর চেয়ারম্যান অপসারণের বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি।’

আগামী শনিবার (২৪ মে) থেকে পূর্বঘোষিত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। তারা বলেছে, ‘দাবি পূরণের নিশ্চয়তা এলে সঙ্গে সঙ্গে আন্দোলন প্রত্যাহার করা হবে।’

উল্লেখ্য, গত ১২ মে সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করে এনবিআর বিলুপ্তির ঘোষণা দেয়। এরপর থেকেই কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি ও অবস্থান কর্মসূচিতে রয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  এনবিআর বিলুপ্তি: অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close