বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জুলাই ঐক্যের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১২:৪৪ AM

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, ভারতীয় দোসরদের অপসারণ এবং 'জুলাই ঘোষণাপত্র' ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে 'জুলাই ঐক্য' নামক প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এ সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ এসব দাবি উত্থাপন করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদে এমন ব্যক্তিরা রয়েছেন যারা জুলাই আন্দোলনের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন এবং ভারতীয় আধিপত্যবাদের স্বার্থ রক্ষা করছেন। বক্তারা অধ্যাপক আসিফ নজরুল ও আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবি জানিয়ে বলেন, এই দুই ব্যক্তি 'জুলাই ঐক্য'-বিরোধী অবস্থান নিয়ে কাজ করছেন।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, "জুলাইয়ের রক্তের ওপর দিয়ে যারা ক্ষমতায় এসেছে, তারা আজ ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছেন। জনগণের দাবি-দাওয়া উপেক্ষা করে তারা কেবল নিজেদের সুবিধা নিয়ে ব্যস্ত। আমরা চাই, যারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের অপসারণ হোক।"

ড. ইউনূসের প্রতি আস্থার কথা জানিয়ে মিনহাজ বলেন, "আপনার আশপাশে যারা গাদ্দারি করছে, তাদের চিহ্নিত করে সরিয়ে দিন। আমরা চাই, আপনি নেতৃত্বে থাকুন, তবে সঠিক মানুষদের নিয়ে।" 

তিনি আরও বলেন, “যেভাবে আমরা খুনি হাসিনাকে বাধ্য করেছি দেশত্যাগে, তেমনি জুলাইয়ের রক্তের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করছে, তাদেরও প্রতিরোধ করা হবে।”

সমাবেশে জুলাই ঐক্যের মুখপাত্র ইসরাফিল ফরাজী বলেন, “আজও জুলাই যোদ্ধারা রাজপথে রয়েছে। তারা এখনও ঘরে ফিরে যায়নি। যতদিন না বিশ্বাসঘাতকদের বিচার হবে, ততদিন তারা মাঠ ছেড়ে যাবে না। ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে হবে—এটাই আমাদের প্রত্যাশা।”

সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের আরেক নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। বক্তারা আরও বলেন, কিছু ব্যক্তি ‘জুলাই ব্যবসায়ী’ হিসেবে আবির্ভূত হয়ে এ ঐক্যকে দুর্বল করতে চাচ্ছেন। তারা এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন এবং উপদেষ্টা পরিষদের গঠনপুনর্বিন্যাস ও ঘোষণাপত্রের দ্রুত প্রকাশ দাবি করেন।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close