
কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত (নন-ইউনিফর্ম) ১৫ ক্যাটাগরির ১৭৪ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু সোমবার (১৯ মে) থেকে ১২ জুন ২০২৫ পর্যন্ত।
শর্তসমুহ:-বয়স: প্রার্থীর বয়স ১৯ মে তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদ (এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/ স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।
পদের নাম ও বিবরণ:-১.
পদের নাম: ফার্মাসিস্টপদসংখ্যা: ৩০
যোগ্যতা: ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা-ইন-ফার্মেসি সনদপ্রাপ্ত।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
২.
পদের নাম: উচ্চমান সহকারীপদসংখ্যা: ৫
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)
৩.
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ৯
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)
৪.
পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
৫.
পদের নাম: অফিস সহকারীপদসংখ্যা: ১০
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
৬.
পদের নাম: কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ৬৫
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
৭.
পদের নাম: অফিস সহকারী কাম বিক্রেতা (শোরুম)পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
৮.
পদের নাম: অফিস সহকারী কাম বিক্রেতা (রেশন)পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
৯.
পদের নাম: টাস্ক টেকারপদসংখ্যা: ৬
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
১০.
পদের নাম: গাড়িচালকপদসংখ্যা: ১২
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
১১.
পদের নাম: শিক্ষকপদসংখ্যা: ২৬
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড ১৭)
১২.
পদের নাম: ক্যাশিয়ারপদসংখ্যা: ১
যোগ্যতা: বাণিজ্যে এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড ১৭)
১৩.
পদের নাম: মাস্টার দরজিপদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড ১৮)
১৪.
পদের নাম: বুক বাইন্ডার ইন্সট্রাক্টরপদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড ১৯)
১৫.
পদের নাম: ব্লাকস্মিথপদসংখ্যা: ৫
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড ১৯)
আবেদন ফি: ১ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা, ২ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১১ থেকে ১৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা।
স্বদেশ প্রতিদিন/এমএম