শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক খাদেমুল      ● আড়াই বছর পর চাকরি হারালেন সাবেক পুলিশ কর্মকর্তা হারুন      ● ভাঙ্গুড়ায় ছেলের সঙ্গে অভিমানের জেরে মায়ের আত্মহত্যা      ● শাজাহানপুরে বৃদ্ধের অর্ধ গলাকাটা লাশ উদ্ধার      ● কুড়িগ্রাম সীমান্তে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক -১      ● শতভাগ ফেল করা কলেজ বন্ধ নয়, পুনর্বিন্যাসের পরিকল্পনা      ● কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে নতুন বিভাগের দাবি      ● চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন      ● দুর্নীতি, মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে এমপি হারুন      ● চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       ● সিরাজগঞ্জে নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোর জুনায়েদের মরদেহ উদ্ধার      ● পত্নীতলায় বসতবাড়িতে আগুন, ছাই হলো নগদ টাকা ও আসবাবপত্র      
মেঘনায় বজ্রপাতে মাঝির মৃত্যু
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৫:২৭ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় বজ্রপাতে মো. ওয়াব আলী (৪৫) নামে এক ট্রলারচালকের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামপ্রসাদের চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওয়াব আলী ওই গ্রামের মৃত শব্দর আলীর ছেলে।

ওয়াব আলীর পরিবার সূত্রে জানা গেছে, রাতে তিনি যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ঘাটে যান। যাত্রী নামিয়ে দিয়ে নিজের ট্রলার নিয়ে তিনি পুনরায় রামপ্রসাদের চরে ফিরে আসছিলেন। ঘাটে ট্রলার পার্ক করার মুহূর্তে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই পানিতে লুটিয়ে পড়েন তিনি। পরে আশপাশে থাকা জেলেরা তাঁকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এ মৃত্যুর খবরে ওয়াব আলীর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। তাঁর তিন ছেলে ও এক কন্যাসন্তান বাবার মৃত্যুতে নির্বাক।

এ বিষয়ে জানতে চাইলে মেঘনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘আমাদের বিষয়টি জানানো হয়নি। বিষয়টি আমাদের কাছে আসলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বজ্রপাতে মাঝির মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close