শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
ভিডিও করার অপবাদে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ২:৫২ পিএম

মুঠোফোনে ভিডিও ধারণ করার অপরাধে শাহিন শেখ (২৫) নামে এক দিনমুজুরকে সালিশের কথা বলে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে এ ঘটনা ঘটে। 

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে প্রেরণ করার কথা জানিয়েছেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুর রহমান। এর আগে শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নলনের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পিটিয়ে হত্যা করা ওই দিন মজুরের নাম শাহিন শেখ (২৫)। সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জিন্নাহ শেখের ছেলে।

নিহতের পিতা জিন্নাহ শেখ বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় শ্যাম, কচি, মুক্তার, রাকিবুল সহ কয়েকজন আমার ছেলেকে বাড়ি থেকে সালিশের কথা বলে ডেকে নিয়ে যায়। আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ তোলে একটি ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করা।  এরপর একটি ঘরে বন্দি করে তাকে কাঠের বাটাম দিয়ে মারপিট করে। বাটাম দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়। রাত ১০টায় রাজবাড়ী সদর থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।  আমার ছেলে হত্যার জন্য আমি রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করবো।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close