শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
পিরোজপুরের সড়কে শৃঙ্খলা আনা ও বাস ভাড়া কমানোর দাবি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৯:৩১ পিএম আপডেট: ১৬.০৫.২০২৫ ৯:৪৪ PM

পিরোজপুর শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ, দুর্ঘটনা কমানো এবং সরকার নির্ধারিত বাস ভাড়া কার্যকরের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর যাত্রী কল্যাণ সমিতি।
 
আজ শুক্রবার (১৬ই মে) সকাল সাড়ে দশটায় পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সেখানে সমিতির আহ্বায়ক মোঃ মাইনুল আহসান মুন্না বলেন, পিরোজপুর থেকে ঢাকাগামী পরিবহনের বাসগুলো প্রতিটি যাত্রীর কাছ থেকে যৌক্তিক ভাড়ার চেয়ে অতিরিক্ত ১০০-১৫০ টাকা আদায় করছে। এছাড়া পিরোজপুর শহরে ব্যাটারিচালিত অটোরিকশা সহ অন্যান্য যানবাহন অত্যাধিক ভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা। তাই এ যানবাহনগুলো শৃঙ্খলার মধ্যে রাখা প্রয়োজন।

এছাড়াও আহবায়ক আরো জানান, সকল রুটে চলাচলরত বাসে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করা এবং যাত্রীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাসের চালক ও হেলপারদের প্রশিক্ষণের প্রয়োজন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সমিতির এ দাবিগুলো বাস্তবায়নের জন্য পিরোজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি আকারে দেয়া হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা মোঃ ফিরোজ খান, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সমিতির সদস্য সচিব হাছিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক খালিদ আবু, জাহাঙ্গির হোসেন মিঠু, মো: নাসির উদ্দিন ও লাইজু আক্তার এবং যুগ্ম সদস্য সচিব তানিয়া রহমান ও নাইম উদ্দিন আকন প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পিরোজপুর   বাস   যাত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close