মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রাত গভীরে শ্বশুর-শাশুড়িকে বাড়ি পৌঁছে দিল পুলিশ      ● ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ      ● ২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ চুয়েট উপাচার্য, বললেন ‘অমানবিক’      ● সম্পদ আছে, হাতে নগদ নেই—অবসরের সঞ্চয় ঝুঁকিতে ফেলতে পারে যে ভুল      ● ৭৪ মন ৩২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ      ● সৌদিগামী ফ্লাইট স্থগিত করেছে যেসব এয়ারলাইনস      ● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪      ● বুলগেরিয়ার উপকূলে ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক      ● এশিয়ায় ১০ বছরে ১৫ কোটি নতুন চাকরির চ্যালেঞ্জ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● সমুদ্রবিজ্ঞান গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাবি ও উলংগং বিশ্ববিদ্যালয়ের বৈঠক      ● অন্য ধর্মের উৎসবে মুসলমানদের শুভেচ্ছা জানানো কি জায়েজ?      
বাংলাদেশী কর্মী নিতে আগ্রহী মালয়েশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৬:২৫ পিএম

বাংলাদেশসহ ১৪টি সোর্স কান্ট্রি থেকে ১২ লাখ কর্মী নিবে মালয়েশিয়া। এর মধ্যে প্রায় ২০ হাজারের অধিক শ্রমিক যাওয়ার সুযোগ পাবে বিনা খরচে।  উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে আনুষ্ঠানিকভাবে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করল দেশটি। 
আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুসন ইসমাইল ও মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ের সঙ্গে অনুষ্ঠেয় যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কর্মী নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উপসচিব সারওয়ার আলম জানান, ‘মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে একটি ইতিবাচক ফলাফল এসেছে। ২১ মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।’

তিনি জানান, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের কল্যাণ ও ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। উভয় পক্ষ একটি নিরাপদ, ন্যায্য কর্মসংস্থান বাস্তুতন্ত্র নিশ্চিত করতে এবং শ্রমিকদের অধিকারকে সম্মান করার ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা জোরদার করার উপর আগ্রহ প্রকাশ করেছে।

তিনি আরো জানান, মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের নিয়মিতকরণের বিষয়ে, আমরা আশাবাদী। আজ সন্ধ্যায় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে আমাদের।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   মালয়েশিয়া   শ্রম বাজার   প্রবাসী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close