বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
গাউন পরে সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৩:২৭ পিএম

গাউন পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইয়াহইয়া আখতার।

এ সময় উপস্থিত রয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ, এবং আরও চারজন উপদেষ্টা।

কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষককে নিয়ে অনুষ্ঠিত হবে সমাবর্তন শোভাযাত্রা। তবে এ শোভাযাত্রায় গ্র্যাজুয়েটরা অংশ নিতে পারবেন না। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে বেলা ২টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের সমাবর্তনে ৪২ জন পিএইচডি ও ৩৩ জন এমফিল ডিগ্রিধারীসহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হবে। এ বিশাল আয়োজনকে ঘিরে খরচ ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা, যার মধ্যে ৩ কোটি টাকায় নির্মিত হয়েছে দেড় লাখ স্কয়ার ফিটের অত্যাধুনিক প্যান্ডেল। সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিসহ প্রায় এক লাখ মানুষের সমাগম হবে বলে ধারণা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।


এই সমাবর্তন অনুষ্ঠানে ৪২ জন পিএইচডি, ৩৩ জন এম ফিলসহ ২২ হাজার ৫ ৮৬ শিক্ষার্থীকে দেওয়া হবে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। বিশেষ এ দিনটি উদযাপন করতে গ্র্যাজু্য়েট শিক্ষার্থীদের সঙ্গে এসেছেন পরিবার পরিজনও। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের মূল অনুষ্ঠানে বসার ব্যবস্থা করা হয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিসহ ২৫ হাজার মানুষের। পুরো ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে সাজসাজ রব। 

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গাউন পরে সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close