সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মোহাম্মদপুরে ‘লও ঠেলা’ গ্রুপের ৯ সদস্য গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ২:০৮ পিএম

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযানে কিশোর গ্যাং ‘লও ঠেলা’ গ্রুপের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় তাদের কাছ থেকে ৫টি চাপাতি এবং ৪টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

আজ বুধবার (১৪ মে) সকালে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার মেকাপ খান রোড ও বোর্ড গাড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ৩ টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার আজিজ খান রোড, মেকআপ খান রোড এবং প্রেমতলা গলিতে ‘লও ঠেলা’ গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা চাপাতি হাতে এলাকায় মহড়া দেয় এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে। এরপর পুলিশ অভিযান পরিচালনা করে এবং ৯ সদস্যকে গ্রেফতার করে।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   মোহাম্মদপুর   কিশোর গ্যাং  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close