সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
জবি শিক্ষার্থীদের ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ২:০৮ পিএম আপডেট: ১৪.০৫.২০২৫ ২:২৮ PM

আজ বুধবার (১৪ মে) বেলা পৌনে ১ টার দিকে ককরাইল মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছেন বলে জানা গেছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা আবাসন ভাতা, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনসহ তিন দফা দাবি নিয়ে ক্যাম্পাস থেকে যমুনা অভিমুখে রওনা হন। বেলা পৌনে ১২ টায় শুরু হওয়া এ কর্মসূচি ককরাইল মোড়ের কাছে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় এবং তারপর টিয়ার শেল ও গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তারা জানান।


এ বিষয়ে শিক্ষার্থী তাওহিদুল ইসলাম বলেন, ‘আমাদের ট্যাক্সের টাকায় পুলিশ বেতন পায়, কিন্তু পুলিশ আমাদের গুলি ও গ্রেনেড দিয়ে আঘাত করেছে। আমরা জুলাই থেকে মুক্তি পায়নি, জুলাই চলছে, চলবে।’

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইস উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের ওপর গুলি করা হয়েছে, আমরা এর বিচার চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি জবাবদিহি করবেন, না হলে আমরা রাস্তা ছাড়ব না, আমাদের লাশ যাবে।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:- 

১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. ২০২৫-২৬ অর্থবছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

এ ঘটনাটি নিয়ে পরিস্থিতি এখনো উত্তপ্ত, এবং শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে দৃঢ় অবস্থানে রয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জবি   শিক্ষার্থীদের ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের বাধা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close