বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১:৪৮ পিএম

রংপুরের কাউনিয়া উপজেলায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

আজ মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টার দিকে মীরবাগ কৃষি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এসএসসি পরীক্ষার্থী আফসানা বেগম স্নেহা (১৬), তার চাচি রুবি বেগম (৩২) এবং দুই বছর বয়সী চাচাতো ভাই রহমত। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে মোটরসাইকেল চালক আশরাফুল ইসলামকে।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহানুর জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে স্নেহাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন আশরাফুল। তার সঙ্গে ছিলেন স্ত্রী রুবি এবং ছেলে রহমত।

বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল। মীরবাগ বেইলি ব্রিজ পার হয়ে কৃষি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে সবাই ছিটকে পড়েন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্নেহা, রুবি ও রহমত মারা যান।

স্থানীয়রা দ্রুত আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রংপুর   বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত   সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close