শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি ‘বাবুল’ মেম্বারের
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ১০:৩৬ পিএম আপডেট: ১২.০৫.২০২৫ ১০:৩৯ PM

কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়ন পরিষদের সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুল (৪০) গ্রেপ্তার এড়াতে পরিষদের সামনে একটি পুকুরে ঝাঁপ দেন। তবে শেষ পর্যন্ত তাঁকে পুকুর থেকে উঠিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (১২ মে) বিকেলে এই ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের সময় বাবুল পুকুরে থেকে পুলিশকে হাতজোড় করে বলেন, ‘আমার মা মারা গেছেন, কাল কুলখানি। গ্রেপ্তার করবেন না, একদিন সময় দিন।’ কিন্তু পুলিশ তাঁর অনুরোধ রাখেনি। স্থানীয়দের সহায়তায় তাঁকে পুকুর থেকে তুলে থানায় নিয়ে যাওয়া হয়।

খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও দেখা যায়- তিনি বারবার পুলিশকে অনুরোধ করছেন মায়ের কুলখানি পর্যন্ত সময় দিতে।

তিনি বলেন, ‘আমার মা মারা গেছেন, কাল ফাতেহা। আমাকে আজ ছেড়ে দেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান। তিনি জানান, ‘জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ইউপি সদস্য বাবুল একজন অভিযুক্ত।’

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য বাবুলের মা গত ৮ মে মারা যান। ৯ মে তাঁর কুলখানি হওয়ার কথা ছিল। এমন পরিস্থিতিতে তিনি পুলিশকে অনুরোধ করেছিলেন, যেন অন্তত কুলখানির দিন পর্যন্ত তাঁকে গ্রেপ্তার না করা হয়।

তবে পুলিশ জানায়, তিনি পলাতক আসামি ছিলেন, এবং মামলার প্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করতেই হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close