বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
২৪ ঘণ্টায় ৪ স্থানে সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও লুটপাটে আহত ১৫
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ৮:৩৯ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক চারটি স্থানে সংঘর্ষ, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ মে) বিকেল থেকে রবিবার (১১ মে) দুপুর পর্যন্ত সময়ের মধ্যে ইমামপুর, বাউসিয়া ও ভবেরচর ইউনিয়নের চারটি এলাকায় এসব ঘটনা ঘটে। সংঘর্ষ ও হামলার পেছনে জায়গাজমি সংক্রান্ত বিরোধ, পূর্ব শত্রুতা ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের কারণ রয়েছে বলে জানা গেছে।

প্রথম: ইমামপুর ইউনিয়ন আধাঁর মানিক গ্রামে, শনিবার (১০ মে) বিকেলে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত চুন্নুর নেতৃত্বে কয়েকজন যুবক আরিফ খান (৩৫)-এর ওপর অতর্কিত হামলা চালায়। তিনি গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

দ্বিতীয়: বাউসিয়া ইউনিয়ন পোড়াচক বাউসিয়া গ্রামে একই দিন সন্ধ্যায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন মামুন, সুমন, আওলাদ, রেহেনা, শাকিলা ও শাহিদা বেগম। দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

তৃতীয়: চৌদ্দকাউনিয়া গ্রামে শনিবার (১০ মে) রাত সাড়ে ৯ টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে আল আমিন ও ভেকু হাসান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। হামলায় ফিরোজ সরকারের বাড়িসহ পাঁচ-ছয়টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

চতুর্থ: ভবেরচর ইউনিয়ন লক্ষীপুর গ্রামে, রবিবার (১১ মে) দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপি সমর্থক ওমর ফারুক এবং সৈনিক লীগ নেতা নাসির উদ্দিনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওমর ফারুক, তার বাবা আব্দুল লতিফ এবং মা আহত হন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘আধাঁর মানিক গ্রামে সংঘটিত ঘটনার মামলা থানায় নথিভুক্ত হয়েছে। বাকি ৩টি ঘটনার তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ২৪ ঘণ্টায় ৪ স্থানে সংঘর্ষ   হামলা-ভাঙচুর ও লুটপাটে আহত ১৫  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close