প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ৭:৪৩ পিএম আপডেট: ১১.০৫.২০২৫ ৭:৪৯ PM

গোপন ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো লাকসাম প্রেসক্লাবের ২০২৫ সালের নির্বাচন।
গতকাল শনিবার (১০ মে) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি এড. বদিউল আলম সুজন। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ফারুক আল শারাহ এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের মিজানুর রশিদ।
এর আগে প্রেসক্লাবের সাধারণ সভায় আহ্বায়ক মনির আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফারুক আল শারাহ’র সঞ্চালনায় ব্যালটের মাধ্যমে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সাধারণ সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুছ, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, ডিবিসি টেলিভিশনের নাসির উদ্দীন চৌধুরীসহ অনেকে।
নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি আবদুল কুদ্দুছ, ইসলামী ব্যাংক পিএলসি লাকসাম শাখার ব্যবস্থাপক সানা উল্লাহ, ও নওয়াব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল।
নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনজন নেতৃস্থানীয় সাংবাদিক নতুন নেতৃত্বে প্রেসক্লাবকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম