শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চলন্ত একতা এক্সপ্রেসে ফুটফুটে কন্যা সন্তান প্রসব
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১২:৫১ পিএম

ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রিনা বেগম (২৫) নামের এক নারী।

শুক্রবার (০৯ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকা-দিনাজপুর রুটের ফুলবাড়ী পার্বতীপুর স্টেশনের মাঝামাঝি স্থানে চলন্ত ট্রেনে ওই প্রসূতি সন্তানের জন্ম দেন। রিনা বেগম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বড়বাড়ী গ্রামের সেলিম আহম্মেদের স্ত্রী। স্বামী-স্ত্রী দুইজনই গার্মেন্ট শ্রমিক।

পরে ট্রেনটি দিনাজপুর স্টেশনে যাত্রাবিরতি দেয়। সেখান থেকে দিনাজপুর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে মা ও নবজাতককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মা ও নবজাতককে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, মাতৃত্বকালীন ছুটি নিয়ে একতা ট্রেনে ননদকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে ঠাকারগাঁও পীরগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে রওনা হন রিনা বেগম। ট্রেনটি ফুলবাড়ী স্টেশন অতিক্রম করে পার্বতীপুর স্টেশনে প্রবেশের আগেই রিনা বেগমের প্রসব ব্যথা শুরু হয়। এসময় ওই বগিতে থাকা পুরুষ যাত্রীরা বের হয়ে যান। সেখানে নারী যাত্রীদের সহযোগিতায় একটি মেয়ে সন্তানের জন্ম দেন ওই মা।

একতা ট্রেনের কন্ডাক্টার গার্ড তারেক মাহবুব বলেন, 'সন্তান প্রসবের পর আমরা জানতে পারি। পরে পার্বতীপুর স্টেশনে পৌঁছালে আমরা তাকে রেলওয়ে হাসাপাতালে চিকিৎসা দিতে চাইলে ওই প্রসূতি মা রাজি হননি। পরে দিনাজপুর স্টেশনের সুপার এবিএম জিয়াউর রহমান স্যারকে খবর দেই। তিনি খবর পেয়েই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রাখেন।'

দিনাজপুর স্টেশনের সুপার এবিএম জিয়াউর রহমান বলেন, আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে স্টেশনে আসে। সেই অ্যাম্বুলেন্সে প্রসূতি মা ও নবজাতককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠাই। বর্তমানে মা ও নবজাতক চিকিৎসাধীন রয়েছেন।'

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক নাজমুল হোসেন জানান, মা সুস্থ থাকলেও শিশুটি নির্ধারিত সময়ের আগে ভূমিষ্ঠ হয়েছে। নবজাতকটি শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close