শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার মামলায় মারুফ গ্রেপ্তার      ● ইকরামুলের দ্রুত সন্ধানের দাবীতে মানববন্ধন      ● ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ      ● ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় ছাত্রলীগের সদস্য আটক      ● প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি      ● সরকারি কর্মকর্তাদের আচরণ হতে হবে নাগরিকবান্ধব      ● চাঁপাইনবাবগঞ্জে জাল টাকা ও মাদক উদ্ধার, আটক ৩      ● নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক      ● মেঘনায় আ.লীগের মিছিল এআই দিয়ে তৈরি: বিএনপির নেতাদের দাবি      ● আলমডাঙ্গায় সিডিএসের মাদকবিরোধী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান      ● লামায় মৌচাকের বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত      ● কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা      
'অপারেশন সিঁদুর'র জবাবে 'অপারেশন বুনিয়ান উল মারসুস' শুরু করল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১১:৫০ AM

'অপারেশন বুনিয়ান উল মারসুস' শুরু করেছে পাকিস্তান। গতকাল শুক্রবার রাতে ভারতের ১১টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। ভারতের 'অপারেশন সিঁদুর' অভিযানের পাল্টা জবাব দিতেই তিন দিনের মধ্যে 'অপারেশন বুনিয়ান উল মারসুস' শুরু করল পরমানু শক্তিধর এই দেশটি। আরবি 'বুনিয়ানি উল মারসুস'-এর বাংলা অর্থ সীসার প্রাচীর।

পাকিস্তানের সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানা যায়, এ অভিযানের আওতায় ইতোমধ্যে পাঠানকোট বিমান ঘাঁটি, উধামপুর বিমান ঘাঁটি, গুজরাট বিমান ঘাঁটি, রাজস্থান বিমান ঘাঁটি এবং ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহমোসের একটি মজুতস্থান সহ উল্লেখযোগ্য কিছুস্থানে হামলা চালিয়েছে পাকিস্থান। হামলায় দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান সেনাবাহিনী। যার রেঞ্জ ১২০ কিলোমিটার।

পাকিস্তানের সামরিক বাহিনীর ওই কমর্কর্তা আরো জানান, শুক্রবার রাতের হামলায় ভারতের জম্মু-কাশ্মিরের বারামুলা জেলার উরি শহরে ভারতীয় সেনবাহিনীর একটি ব্রিগেডের হেডকোয়ার্টার এবং সরবরাহ বা রসদ ডিপো, নাগরোটা শহরে ভারতীয় সেনাবাহিনীর একটি আর্টিলারি ব্যাটারি ধ্বংস হয়েছে।

জিওর বরাতে জানা যায়, পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমান জেএফ-১৭ দিয়ে  ভারতের পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সিস্টেমও ধ্বংস করা হয়েছে। শুক্রবারের হামলায় এটিকেই সবচেয়ে বড় সাফল্য বলে উল্লেখ করে পাকিস্তান।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতের পেহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। পাকিস্তান এর দায় বারবার অস্বীকার করে আসলেও ভারত এই হামলার জন্য পাকিস্তানকেই দোষারপ করে আসছে। এরপর ভারত সিন্ধু নদের পানি বণ্টনচুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয়। প্রতিক্রিয়া হিসেবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিলসহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও।

গত মঙ্গলবার পাকিস্তানের অধিকৃত কাশ্মিরসহ বিভিন্ন এলাকায় 'অপারেশন সিঁদুর'-এর অংশ হিসেবে ভারতের এক সেনা অভিযানে ৭০ জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি ভারতের। তবে পাকিস্তানের দাবি, নিহত হয়েছে ৩১ জন এবং আহত হয়েছে ৫৭ জন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ভারত-পাকিস্তান যুদ্ধ   আন্তর্জাতিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close