সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
অ্যাম্বুলেন্স সার্জেন্টের স্ত্রী কাছে হয়ে গেলো মাইক্রোবাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১২:১৮ পিএম

অ্যাম্বুলেন্স হিসেবে নিবন্ধন নিয়ে পরে মাইক্রোবাস বানিয়ে ব্যবহার করছেন ট্রাফিক সার্জেন্ট দ্বীন মোহাম্মদ দিনারের স্ত্রী তানহা আক্তার মিলি। বিষয়টিসহ বেশ কিছু অভিযোগে চট্টগ্রাম বিআরটিএ বিভাগীয় অফিস, জেলা কার্যালয় এবং মেট্রো সার্কেল-২ এ এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক এমরান হোসেন।

বুধবার চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি অভিযান চলাকালে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে দাবি করেছেন, দুদকের এক কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বের জেরে তাকে এই অভিযানে মুখোমুখি হতে হয়েছে।

ট্রাফিক সার্জেন্ট দ্বীন মোহাম্মদ দিনার সিএমপি উত্তর জোনে কর্মরত রয়েছেন। তিনি পরিবারের সঙ্গে নগরের আগ্রাবাদ এলাকায় সরকারি কলোনিতে থাকেন। চট্ট মেট্রো চ ৭১০৭১৬ নম্বরের গাড়িটি ২০২২ সালে গাড়িটি নিবন্ধন নেওয়া হয়েছে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করলে সরকারি বিভিন্ন ফি কম দেওয়া লাগে। 

জানা গেছে, চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক এমরান হোসেনের নেতৃত্বে এ এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। এতে ওই ট্রাফিক সার্জেন্টের প্রতারণার পাশাপাশি দালালের মাধ্যমে ঘুষ নেওয়ার অভিযোগে বিআরটিএর চার কর্মকর্তার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে দুদক কর্মকর্তারা। 

অভিযুক্ত কর্মকর্তারা হলেন— চট্টগ্রাম বিআরটিএর সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থী, সহকারী মোটরযান পরিদর্শক আবদুল মতিন, উচ্চমান সহকারী টিপু সুলতান ও সহকারী রাজস্ব কর্মকর্তা সলিমুল্লাহ। তাদের পাশাপাশি রুবেল নামে এক দালালের নাম উঠে এলেও তাকে সশরীরে পাওয়া যায়নি।

দুদকের সহকারী পরিচালক এমরান হোসেন বলেন, ড্রাইভিং লাইসেন্স, যানবাহন রেজিস্ট্রেশন, নবায়ন, মালিকানা পরিবর্তন, ফিটনেস সনদ ও রুট পারমিটসহ নানা সেবার বিপরীতে বিআরটিএর কর্মকর্তারা দালালের মাধ্যমে ঘুষ নিচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। আমরা অভিযুক্ত কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য নিয়েছি। তাদের কার্যক্রম তদারকি করেছি। এগুলো যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, অভিযানে ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তাকে ইতোমধ্যে বিআরটিএ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যদিও নোটিশ পাওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক কর্মকর্তা এমরান হোসেন বলেন, অভিযুক্ত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে দুদকের এক কর্মকর্তার দ্বন্দ্বের বিষয়টি আমি জানি না। আর এ ধরনের ব্যক্তিগত দ্বন্দ্বের ভিত্তিতে দুদকে অভিযান পরিচালনার কোনো সিস্টেম নেই।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close