প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৫:৫৬ পিএম

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর আহসান ও তার স্ত্রী নার্গিস খানমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সুষ্টু তদন্ত করছে দুদক।
আজ সোমবার (৫ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুদকের উপসহকারী পরিচালক আনিসুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
এতে বলা হয়, ‘মঞ্জুর আহসান ও তার স্ত্রী নার্গিসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সংস্থাটি গোপন সূত্রে জানতে পেরেছে, অভিযোগ ওঠা ব্যক্তিরা বিদেশে পালিয়ে যেতে পারে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।’
দুদকের অভিযোগের ভিত্তিতে আদালাত তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ জারি করেন।
স্বদেশ প্রতিদিন/এমএম