বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উখিয়ায় নারী পুলিশ সদস্যকে ইভটিজিং, বোরকা ধরে টানাটানি রোহিঙ্গাদের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৪:৪৩ পিএম আপডেট: ০৫.০৫.২০২৫ ৫:৪৩ PM

কক্সবাজারের উখিয়ায় ট্রানজিট ক্যাম্পে এপিবিএন পুলিশের এক নারী সদস্যকে ইভটিজিংয়ের অভিযোগ উঠেছে কয়েকজন রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

রবিবার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে এ ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে এপিবিএন পুলিশ সদস্যরা অভ্যন্তরীণ ব্রিফিং শেষে ফিরছিলেন। পথে ট্রানজিট ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা যুবক এক নারী পুলিশ সদস্যকে পিছনের দিক থেকে বোরকা ধরে টান দেয় ও উত্ত্যক্ত করতে থাকে। পরে পিছনে থাকা তার স্বামী পুলিশ সদস্য শাকিল আহমেদসহ কয়েকজন সহকর্মী প্রতিবাদ করলে তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে রোহিঙ্গা যুবকরা।

একপর্যায়ে ওই যুবকদের জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে গেলে তাদের পরিবারের সদস্যসহ ট্রানজিট ক্যাম্পের অন্যান্য রোহিঙ্গারা উত্তেজিত হয়ে পুলিশ বক্সের দিকে ইট-পাটকেল ছুড়ে মারে। এছাড়া উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরবর্তীতে পুলিশ কর্মকর্তারা এসে সংঘর্ষ থামায় ও উত্তেজিত রোহিঙ্গাদের শান্ত করে। 

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close