বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ জনের সবাই মারা গেলেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ১০:২৩ AM

গাজীপুরের জয়দেবপুরে সম্প্রতি ঘটে যাওয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই একে একে মারা গেছেন।

সবশেষ রোববার (৪ মে) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ বছর বয়সী শিশু তানজিলা।

প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। একইদিন সকালে মারা যান ওই ঘটনায় দগ্ধ পারভিন আক্তার (৩৫) নামে আরেকজন, যার শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল।

দগ্ধদের মধ্যে আরও ছিলেন- সিমা আক্তার (৩০), পারভিন আক্তারের শিশু ছেলে আয়ান (১) ও তানজিলার মা তাসলিমা বেগম (৩০)। সবাই একই পরিবারের সদস্য ছিলেন বলে জানা গেছে।

দগ্ধদের মধ্যে সবার আগে সোমবার (২৮ এপ্রিল) সকালে মারা যান সিমা আক্তার; বিস্ফোরণে শরীরের ৯০ শতাংশই দগ্ধ হয়ে গিয়েছিল তার। পরদিন মঙ্গলবার (২৯ এপ্রিল) মারা যান তাসলিমা বেগম; শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়ে গিয়েছিল তার। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। এরপর শনিবার (৩ মে) মারা যায় আয়ান নামের এক বছরের শিশুটি।

গত ২৬ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে জয়দেবপুরের মোগলখাল এলাকায় মর্মান্তিক এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ একই পরিবারের পাঁচজনকে উদ্ধার করে ওইদিন রাত পৌনে ১১টার দিকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close