সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
গজারিয়ায় যুবলীগ নেতা আটক
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ১০:০১ পিএম আপডেট: ০৪.০৫.২০২৫ ১০:৫০ PM

মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে আবুল হাসনাত (৩৩) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল শনিবার (৩ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামে তার বাড়িতে তল্লাশি চালিয়ে এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রবিবার (৪ মে) দুপুরে আটক আবুল হাসনাতকে আদালতে প্রেরণ করা হয়। তিনি লক্ষীপুরা গ্রামের হানিফ সরকারের ছেলে এবং স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, ‘আবুল হাসনাতের বিরুদ্ধে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে হুমকি, মারধরসহ একাধিক লিখিত ও মৌখিক অভিযোগ রয়েছে। এছাড়াও চর বলাকি এলাকায় বিএনপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়ানো এই যুবলীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  যুবলীগ নেতা   অস্ত্রসহ আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close