প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ১১:৪১ পিএম

কক্সবাজারের পেকুয়ায় টাকার দ্বন্দ্বে এহেছান নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে জুনাইদ নামের আরেক যুবক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়ায়।
নিহত যুবক এহেছান রাজাখালী মাঝির পাড়া এলাকা মৃত জাকের উল্লাহর পুত্র৷ এ ঘটনায় এহেছানের মা রেহেনা বেগমও গুরুতর আহত হন।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে নিহত যুবক এহেছানের মরদেহ ও গুরুতর আহত অবস্থায় রেহেনা বেগমকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
নিহতের স্বজনেরা অভিযোগ করেন, নিহত এহেছানের সাথে টেকঘোনা পাড়া এলাকার হানিফার পুত্র জুনাইদের দুহাজার টাকার দ্বন্দ্ব ছিলো। এরই জের ধরে তাদের মাঝে আগে কথা-কাটাকাটি হয়। তার উপর ক্ষিপ্ত হয়ে শনিবার রাত ৮টার দিকে এহেছান ও তার মা রেহেনা বেগম নোয়াখালী ব্রীজ নামক এলাকা থেকে বাড়ি নির্মাণের জন্য বাশ নিয়ে বাড়ি যাওয়ার পথে টেকঘোনা পাড়া এলাকায় জুনাইদের বাড়ি পর্যন্ত পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা জুনায়েদ এহেছানকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এসময় তাকে বাঁচাতে তার মা রেহেনা বেগম এগিয়ে আসলে তার মাকেও মারধর করা হয় বলে জানান।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পেকুয়া থানা পুলিশ। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুর্জয় বিশ্বাস বলেন, ঘাতকদের ধরতে অভিযান চলছে।
স্বদেশ প্রতিদিন/এনআর