বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আফতাবনগরে হাট না বসানোর দাবিতে স্থানীয়দের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৫:৫৯ পিএম আপডেট: ০২.০৫.২০২৫ ৬:৩৩ PM

রাজধানীর আফতাবনগরে ব্যক্তি মালিকানাধীন জায়গায় কোরবানির পশুর হাট বসানোর উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রশ্ন- ‘এই জায়গা তো ব্যক্তি মালিকানাধীন, আমরা প্লট ও ফ্ল্যাট মালিক। সিটি করপোরেশন কীভাবে আমাদের ব্যক্তিগত জায়গায় হাট বসাতে চায়?’

শুক্রবার (২ মে) জুমার নামাজের পর আফতাবনগরের বিভিন্ন মসজিদ থেকে বের হয়ে স্থানীয় আড্ডার মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। এ সময় হাট না বসানোর দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে সমাজের সচেতন নাগরিক ও সাধারণ মানুষ অংশ নেন। পরে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

মানববন্ধনে অংশ নেওয়া কাজী আলমগীর বলেন, ‘আমাদের ব্যক্তিগত মালিকানার জায়গায় সিটি করপোরেশন কীভাবে হাট বসাতে চায়? হাট বসালে পরবর্তী ছয় মাস আমাদের নানা ভোগান্তি পোহাতে হয়। দুর্গন্ধ ও নোংরা পরিবেশে টিকে থাকা যায় না।’

তিনি আরও বলেন, ‘আফতাবনগরে প্রায় ৮ হাজার প্লট রয়েছে, এর মধ্যে ৫ হাজার প্লটে মানুষ বসবাস করছে। বাকিগুলো নির্মাণাধীন। এখানে প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, এতিমখানা ও হাসপাতাল রয়েছে। এমন আবাসিক এলাকায়, তাও ব্যক্তি মালিকানাধীন জমিতে, কীভাবে হাট বসানো হতে পারে?’

স্থানীয় এক মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘গতবার গরুর হাট বসানোর ফলে অপরিকল্পিতভাবে পানির সংযোগ দেওয়া হয়, পরে তা ঠিকভাবে মেরামত না করায় পুরো বছর এলাকাবাসী ময়লা পানি ব্যবহার করতে বাধ্য হয়। হাট শেষ হলেও মাসের পর মাস ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়নি। দুর্গন্ধ ও মশার অত্যাচারে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। যানজট ছিল ভয়াবহ।’

আফতাবনগর সোসাইটির নেতা মাসুম বিল্লাহ বলেন, ‘এবার আমরা একতাবদ্ধভাবে হাট বসানোর সব ধরনের পাঁয়তারা প্রতিহত করব। আমরা চাই না আফতাবনগর আবার অপরিচ্ছন্ন, নোংরা ও বসবাসের অযোগ্য হয়ে উঠুক।’

এই মানববন্ধনে আফতাবনগরের হাজারো বাসিন্দা অংশ নেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আফতাবনগর   হাট না বসানোর দাবি   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close