বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাতকড়াসহ পালানো মাদক মামলার আসামি গ্রেফতার
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৫:০৫ পিএম

মাদারীপুরের কালকিনিতে হাতকড়াসহ পলায়ন করা মাদক মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আলআমিন সরদার (৩০)। সে কালকিনি পৌরসভার ঠেংগামারা এলাকার মোস্তফা সরদারের ছেলে।

গতকাল বুধবার রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে র‌্যাব ও কালকিনি থানা পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা বলেন, ‘গত ১০ এপ্রিল রাতে কালকিনির মাছবাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ। তাদের হাতে হাতকড়া পরানোর পর পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন।এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায় গতকাল রাত ১১ টার দিকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে  আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়। এপর্যন্ত উক্ত মামলায় ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।’

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আল আমিনের ইতিপূর্বে কালকিনি থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজি সহ ১০ টি মামলা রয়েছে। আসামিকে রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close