শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে নারীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী-সতীন পলাতক
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৬:৩৮ পিএম

যশোরের মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে একটি ধানের চাতালঘর থেকে স্বরুপজান (৪৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর নিহতের স্বামী, সতীনসহ পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছেন। তবে কি কারণে এবং কারা ঘটিয়েছে এ হত্যাকাণ্ড, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, নিহত স্বরুপজান চাতাল মালিক আব্দুর রশিদ মিন্টুর দ্বিতীয় স্ত্রী। মিন্টুর প্রথম স্ত্রী সুমা পারভীন ও দ্বিতীয় স্ত্রী স্বরুপজানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ওই বিরোধের কারণে স্বরুপজান চাতালঘরের পাশে একটি ছোট ঘরে একা বসবাস করতেন এবং চাতালে কাজ করতেন।

রোববার রাতে স্বরুপজান প্রতিদিনের মতো তার ঘরে ঘুমাতে যান এবং সোমবার সকালে ঘুম থেকে না ওঠায় সতিনের মেয়ে ফাতেমা খাতুন (২৫) ঘরের দরজা খোলা দেখতে পান। ভিতরে প্রবেশ করে তিনি স্বরুপজানের উলঙ্গ অবস্থায় গলাকাটা লাশ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এরপর স্থানীয় ইউপি মেম্বারের মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি নূর মোহাম্মদ গাজী আরও জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়ার আগেই নিহতের স্বামী আব্দুর রশিদ মিন্টু, সতীন সুমা পারভীনসহ পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তদন্ত শুরু হয়েছে এবং হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধসহ সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নারকীয় এই হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close