বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উন্নয়নে বাংলাদেশের জনগণের পাশে থাকার আশ্বাস চীনের কমিউনিস্ট পার্টির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৪:৩১ পিএম

বাংলাদেশের জনগণের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে অর্থনৈতিক উন্নয়ন এবং অগ্রগতির ক্ষেত্রে পাশে থাকার আশ্বাস দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)।

গত রবিবার (২৭ এপ্রিল) চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি দেন।

আজ সোমবার (২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

তিনি বলেন, ‘দুই দেশের রাজনৈতিক দলের মধ্যে যোগাযোগ বাংলাদেশ-চীন সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং সিপিসি থিঙ্ক ট্যাঙ্ক এবং শিক্ষাবিদদের সাথে এই বিনিময় সম্প্রসারণে আগ্রহী।’

পেং আরও বলেন, ‘চীন নিকটতম প্রতিবেশী এবং উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশকে দৃঢ় সমর্থন দিয়ে যাবে; যা দেশটির প্রতিবেশী কূটনীতির অংশ।’

তিনি বলেন, ‘চীন দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে কাজ করবে, অবকাঠামোগত উন্নয়নে সমর্থন অব্যাহত রাখবে এবং সাংস্কৃতিক সহযোগিতা ও জনগণের মধ্যে বিনিময় বাড়াবে।’

সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফল চীন সফর এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তাঁর ফলপ্রসূ আলোচনার কথা উল্লেখ করে পেং বলেন, ‘বাংলাদেশ চীনের গুরুত্বপূর্ণ অংশীদার এবং বিশ্বস্ত বন্ধু।’

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দীন, এক চীন নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত এবং প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সফল চীন সফরে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘এই সফর- বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য ও শিক্ষা খাতসহ একাধিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি করেছে।’

পররাষ্ট্র সচিব বাংলাদেশী রোগীদের জন্য চীনের কুনমিংয়ে বিশেষ চিকিৎসা সুবিধা প্রদানের জন্য চীনা সরকারকে ধন্যবাদ জানান।

ভিসা প্রক্রিয়া সহজীকরণে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘ঢাকা-কুনমিং রুটে সাশ্রয়ী বিমান ভাড়া বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য চীনগমনে আরও উৎসাহিত করবে।’

তিনি চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর জন্য অনুরোধ জানান।

তিনি বলেন, ‘চীনের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একশরও বেশি সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলের আসন্ন সফর দুই দেশের দৃঢ় অর্থনৈতিক সম্পর্কেরই প্রতিফলন।’

এছাড়াও, সাক্ষাৎকালে রোহিঙ্গা ইস্যু নিয়েও চিনা প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়।

সূত্র : বাসস

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   চীন   কমিউনিস্ট পার্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close