শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ২:৩৬ পিএম

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে ইতালির রোম ত্যাগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুরে লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। সোমবার (২৮ এপ্রিল) ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

গতকাল শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন।

রোমে বিভিন্ন দেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় ভ্যাটিকানের শীর্ষ নেতা, উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীসহ কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এছাড়াও তিনি উভয় পক্ষের সমৃদ্ধির জন্য ঢাকা ও মার্কোসুর সদস্যদেশগুলোর মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস ও মন্ত্রী লুবেটকিন যুব বিনিয়োগ ও সামাজিক ব্যবসা উদ্যোগ প্রসারের কৌশল নিয়েও আলোচনা করেন। তারা ‘তিন শূন্য’ তত্ত্ব-শূন্য বেকারত্ব, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য নিট কার্বন নিঃসরণ- অর্জনের একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  পোপ   প্রধান উপদেষ্টা   ঢাকা   কাতার   রোম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close