বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
কাশ্মীরে হামলাকারীর ছবি প্রকাশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০:২০ AM

জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ের বৈসারান উপত্যকায় ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। মঙ্গলবারের এই ঘটনায় গোটা ভারতে শোক বিরাজ করছে।

ভারতের স্থানীয় গণমাধ্যমে হামলকারীদের একটি ছবি প্রকাশ করা হয়েছে। এটিকে কোনো হামলাকারীর প্রথম ছবি বলে উল্লেখ করা হচ্ছে। ছবিতে একজন অস্ত্রধারী দেখা গেলেও তার মুখ দেখা যাচ্ছে না। 

জানা গেছে, ট্রেকিং অভিযানে অংশ নেওয়া একটি পর্যটক দলকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় অজ্ঞাত পরিচয়ধারী কয়েকজন অস্ত্রধারী। হামলার সময় আশপাশে থাকা মানুষজন আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়ে। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ রূপ নেয় রক্তাক্ত অস্থিরতায়।

এ ঘটনায় দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি সংগঠন, যা নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তৈয়বার একটি উপধারা হিসেবে পরিচিত। এই সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তারা এ হামলার দায় নিচ্ছে।

ঘটনার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরবে তার সরকারি সফর সংক্ষিপ্ত করে দিল্লিতে ফিরে আসেন। তিনি আজ মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন এবং কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন বলে জানা গেছে।

এদিকে, নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে। হামলাকারীদের ধরতে পাহাড়ি অঞ্চলজুড়ে তল্লাশি চলছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। 

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close