প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৮:৩১ পিএম

লালপুরে ফসলের মাঠ থেকে কবিরাজের মরাদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার আব্দুলপুর গ্রাম থেকে তার মরাদেহ উদ্ধার করা হয়।
মাজেদুল একই এলাকার ইয়ার আলী আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাজেদুল একাধিক জনের থেকে ঋণ নিয়ে জুয়া খেলতো। এনিয়ে পারিবারিক কলহ চলে আসছিল। ঋণের বোঝা ও পাওনাদারদের চাপ সইতে না পেরে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এবিষয়ে লালর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। মরাদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর