সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নিজের জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী চান শিক্ষিত ও ভালো মনের      ● শৈশবের ক্রাশ হৃতিক, এবার একসঙ্গে অভিনয় মিরনার      ● কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, একজনের মৃত্যু      ● নতুন পে স্কেলে বেতনের সঙ্গে মিলবে বকেয়া, বাড়ছে না ভাতা      ● ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদ      ● বালিয়াকান্দিতে মাদক ব্যবসায়ী আখ্যা দেওয়ার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন      ● শিবপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ১ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড      ● বাবা নেই, মা-ও ছেড়ে গেছেন: অসহায় দুই এতিম শিশুর পাশে ‘স্বচ্ছতা গ্রুপ’      ● পাংশায় কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন      ● চুয়াডাঙ্গায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত      ● বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে: তারো আসো      ● পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির      
স্বরূপকাঠিতে হাজার কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতির পরিচালক
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৮:৩৪ পিএম আপডেট: ২০.০৪.২০২৫ ৮:৪৪ PM

পিরোজপুরের নেছারাবাদে আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মোঃ রহমত উল্লাহর বিরুদ্ধে গ্রাহকের টাকা নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। পাঁচ হাজারেরও অধিক গ্রাহকের হাজার কোটি টাকার আমানত নিয়ে পালিয়েছেন তিনি।

রবিবার (২০ এপ্রিল) সকালে নেছারাবাদ থানায় পরিচালকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পরিচালকের পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে শনিবার (১৯ এপ্রিল) মধ্যরাত থেকে সমিতির পরিচালকের পূর্ব জলাবাড়ি গ্রামের একটি প্রজেক্টে লুটপাট চলে। গ্রাহক পরিচয়ে স্থানীয় অনেকে প্রজেক্ট থেকে ৪২টি গরু, ৮টি ভেড়া ও গরুর ফার্মের চালের টিন নিয়ে গিয়েছেন। স্থানীয় কেউ কেউ আবার প্রজেক্টের আম বাগানের আম বস্তা ভরে নিয়ে গিয়েছে। এছাড়াও টিউবয়েল, ফার্নিচার, ধান ভাঙার মেশিন, নারকেল যে যা পাচ্ছে নিয়ে যাচ্ছেন।

স্থানীয়সূত্রে জানা যায়, পরিচালক রহমত উল্লাহর লাপাত্তার খবরটি জানতে পেরে সমিতির পরিচালকের আরামকাঠি গ্রামের বাড়িতে বিক্ষোভ করছেন ভুক্তভোগী গ্রাহকরা। পুলিশ খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় আটক সাতজনকে উদ্ধার করে।

নেছারাবাদ উপজেলার সমবায় কর্মকর্তা মোঃ হাসান রকি এ বিষয়ে বলেন, মোঃ রহমত উল্লাহর সমিতির লাইসেন্স বরিশাল বিভাগ থেকে করা। তারা আমাদের আইন মেনে চলত না। পলাতক পরিচালক-সহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

এছাড়া নেছারাবাদ থানার ওসি মোঃ বনি আমিন বলেন, বিষয়টি শুনে রাতেই পুলিশ পাঠিয়ে সমিতির ম্যানেজার ও মাঠকর্মীসহ সাতজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close