সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      
শাকিবের ‘বরবাদ’ এবার বিদেশের প্রেক্ষাগৃহে
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৯:৪১ AM

এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথমদিন থেকেই বেশ দাপট দেখিয়েছে। আয়ের নিরিখেও এগিয়ে এই সিনেমা। দেশের প্রেক্ষাগৃহ কাঁপিয়ে এবার যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ মুক্তি পাবে। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমী।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে; আর তাতে দর্শকের সাড়াও রয়েছে যথেষ্ট।

দেশের সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স, ‘বরবাদ’ দেখতে দর্শকের হুমড়ি খেয়ে পড়াটা ছিল লক্ষণীয়। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা মুক্তির দিন থেকেই ছিল হাউজফুল। এবার বিদেশের প্রেক্ষাগৃহেও শাকিব খানের এই ছবি এমনই কিছু ঘটাতে যাচ্ছে। কারণ টিকিট ছাড়ার দিনে থেকেই অনেক শো-এর সিট সোল্ড আউট হয়ে যায়।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) থেকে প্রথম সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রের ১৫ টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে শাকিবের ‘বরবাদ’। একইসঙ্গে শাকিবের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস ইউএসএ- আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রের পরিবেশক হতে যাচ্ছে।  

এদিন বাংলাদেশ সময় ভোর ৫ টার দিকে এক ফেসবুক পোস্টে শাকিব খান লেখেন, ‘বাংলাদেশের দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে চলেছে ‘বরবাদ’। পরিবার, বন্ধুবান্ধব ও আপনজনদের নিয়ে নিকটস্থ থিয়েটারে গিয়ে উপভোগ করুন ‘বরবাদ’।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, পেনিসিলভ্যানিয়া, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেসে, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়াসহ বাঙালি অধ্যুষিত প্রেক্ষাগৃহগুলোতে ‘বরবাদ’ প্রদর্শিত হবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close